২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু

সিটিসেল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে জয় পেয়েছে লক্ষ্মীনারায়ণ কটন মিল স্কুল ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব কনজিউমার বিজনেস ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে জয় পেয়েছে লক্ষ্মীনারায়ণ কটন মিল স্কুল ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব কনজিউমার বিজনেস ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল হাসান। আঞ্চলিক পর্ব উত্তীর্ণ হওয়া ১৮টি দল নিয়ে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে জাবেদের হ্যাট্রিকে নারয়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিল স্কুল ৯-০ গোলে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। জাবেদ ছাড়া বিজয়ী দলের হয়ে আলমগীর দুটি এবং অনীক, লোকনাথ ও রাসেল একটি করে গোল করেছেন। দ্বিতীয় ম্যাচে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রামের সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়কে। গাইবান্ধার স্কুলটির জয়ের নায়ক হ্যাট্রিকম্যান রুবেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২০০ঘ.