২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীতে ব্রিটেনে অভিবাসীদের প্রতিনিধি দল

ব্রিটেনে অভিবাসী ছয় বাংলাদেশীর একটি দল রোববার ঘুরে এসেছেন আবাহনী লিমিটেড। উদ্দেশ্য, বাংলাদেশের এই ক্লাবটির সঙ্গে ব্রিটেন অভিবাসী বাংলাদেশীদের সম্পর্ক উন্নয়ন। ধানমন্ডির ক্লাব ভবনে কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনায় যেমন ছিল বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলারদের কীভাবে এখানে খেলানো যায় তেমনি আবাহনীর বয়সভিত্তিক ফুটবল দল গড়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনে অভিবাসী ছয় বাংলাদেশীর একটি দল রোববার ঘুরে এসেছেন আবাহনী লিমিটেড। উদ্দেশ্য, বাংলাদেশের এই ক্লাবটির সঙ্গে ব্রিটেন অভিবাসী বাংলাদেশীদের সম্পর্ক উন্নয়ন। ধানমন্ডির ক্লাব ভবনে কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনায় যেমন ছিল বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলারদের কীভাবে এখানে খেলানো যায় তেমনি আবাহনীর বয়সভিত্তিক ফুটবল দল গড়ার বিষয়টি নিয়েও কথা হয়েছে। আবাহনী ক্লাবে তাদের এই সফরের আয়োজক ব্রিটিশ হাই কমিশন ঢাকা। রোববার বিকেলে ৬ সদস্যের দলটিকে ক্লাবের জন্ম এবং জীবন-বৃতান্ত বর্ণনা করেন পরিচালক কাজী নাবিল আহমেদ। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেট, হকি, টেবিল টেনিস, ব্যাডমিন্টনে ক্লাবের সাফল্যের ইতিহাস তুলে ধরেন। প্রতিনিধি দলের প্রধান ব্রিটিশ হাই কমিশনের সিনিয়র প্রেস অফিসার মেসবাহ আহমেদ বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলারদের বাংলাদেশে খেলানোর প্রসঙ্গ তুলেন। তাদের ব্যাপারে নাবিল ইতিবাচক জবাব দিয়েছেন, "ভাল খেললে তাদের বিদেশী হিসেবে আমাদের খেলানো যেতে পারে।" গত দুই মৌসুমের বি. লিগ চ্যাম্পিয়নরা বিদেশী হিসেবে আনে আফ্রিকান ফুটবলারদের। এছাড়া প্রতিনিধি দল একটি বয়সভিত্তিক ফুটবল দল রাখার তাগিদ দিয়েছে নীল-আকাশীদের। আবাহনীর পক্ষে ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু, ফুটবলার আরিফ খান জয়, টিপু, বিপ্লব, প্রদীপ, সানিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৩০ ঘ.