২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শ্যুটিংয়ের ফাইনালে উঠতে ব্যর্থ আসিফ

বিশ্বকাপ শ্যুটিংয়ের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছেন আসিফ হোসেন খান। ২০০২ কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই শ্যুটার ৭৫ জনের মধ্যে ৫৪তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বিশ্বকাপ শ্যুটিংয়ের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছেন আসিফ হোসেন খান। ২০০২ কমনওয়েলথ গেমসের সোনাজয়ী এই শ্যুটার ৭৫ জনের মধ্যে ৫৪তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। মিলানে অনুষ্ঠানরত বিশ্বকাপ শ্যুটিংয়ের বাছাইপর্বে আসিফ নিজের প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে ৬০০-এর মধ্যে ৫৮৮ স্কোর করেছেন। শুরুটা খারাপ হওয়ায় তিনি পেরে ওঠেননি। ৯৪ দিয়ে শুরু করে আস্তে-আস্তে ভাল করলেও (৯৭, ১০০, ১০০, ৯৯, ৯৮) ৫৪তম স্থানের ওপরে উঠতে পারেননি আসিফ। অথচ ৫৯৬ স্কোর হলেই তিনি ফাইনালে লড়াই করতে পারতেন। এই টুর্নামেন্ট শেষে আসিফের ইতালি থেকে জার্মানি যাওয়ার কথা। সেখানে হাই প্রোফাইল অলিম্পিক ট্রেনিং সেন্টারে তিনি একমাস প্র্যাকটিস করবেন ২০১২ লন্ডন অলিম্পিক গেমসের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৭ঘ.