২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ম্যাচের ১১টিতেই জয়-পরাজয়

বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে সিরাজগঞ্জের একক সংঘ। ফজলুল হকের হ্যাটট্রিকে তারা ৮-০ গোলে হারিয়েছে নাটোরের সিংড়া উপজেলা দলকে। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ১২ টি ম্যাচের ১১টিই নিষ্পত্তি হয়েছে জয়-পরাজয়ের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বসুন্ধরা চ্যাম্পিয়নস ক্লাব কাপে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে সিরাজগঞ্জের একক সংঘ। ফজলুল হকের হ্যাটট্রিকে তারা ৮-০ গোলে হারিয়েছে নাটোরের সিংড়া উপজেলা দলকে। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ১২ টি ম্যাচের ১১টিই নিষ্পত্তি হয়েছে জয়-পরাজয়ের মাধ্যমে। হবিগঞ্জ স্টেডিয়ামে নরসিংদীর জি আর সি স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে মৌলভীবাজারের ইয়াং স্টার ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে ইসমাইল দুটি এবং আওলাদ একটি গোল করেছেন। বান্দরবান স্টেডিয়ামে রামুর ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে খাগড়াছড়ির মার্মা যুব কল্যাণ সংসদকে হারিয়েছে। বিজয়ী দলের সোহেল বড়