২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দলে জায়গা পেলেন না হিগুয়াইন

বিশ্বের অন্যতম সেরা লিগ স্প্যানিশ প্রিমেরা লিগায় এক মৌসুমে ২০ গোল করার পরও ডিয়েগো ম্যারাডোনার আস্থা অর্জন করতে পারলেন না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন। আগামী মাসে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য শুক্রবার যে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ, তাতে জায়গা হয়নি হিগুয়াইনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 09:04 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

বুয়েনোস এইরেস, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যতম সেরা লিগ স্প্যানিশ প্রিমেরা লিগায় এক মৌসুমে ২০ গোল করার পরও ডিয়েগো ম্যারাডোনার আস্থা অর্জন করতে পারলেন না রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন। আগামী মাসে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য শুক্রবার যে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ, তাতে জায়গা হয়নি হিগুয়াইনের। গত অক্টোবরে ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার পর থেকেই আসলে আর্জেন্টিনা দলে উপেক্ষিত হয়ে আসছেন হিগুয়াইন। তারই ধারাবাহিকতা বজায় রইলো এবারো। ২৬ জনের এই দলে লিওনেল মেসি, কার্লোস তেভেজ আর সার্জিও অ্যাগুয়েরোদের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে আছেন লিসান্ড্রো লোপেজ, দিয়েগো মিলিতো আর গনজালো বার্জেসিকোর মতো অখ্যাতরা। আগামী ৬ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ম্যারাডোনার দল, আর এর চারদিন পর কিটোতে তারা খেলবে ইকুয়েডরের সঙ্গে। দশ দলের দক্ষিণ আমেরিকান গ্র"পে এই মুহূর্তে চার নম্বরে আছে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচে বলিভিয়ার কাছে ৬-১ গোলে হেরে গিয়েছিল তারা। আর্জেন্টিনা দল : গোলরক্ষক : হুয়ান পাবলো ক্যারিজো, ম্যারিয়ানো অ্যানদুজার, ফেদেরিকো ভিলার রক্ষণভাগ : মার্টিন ডেমিচেলিস, এমিলিয়ানো পাপা, গ্যাব্রিয়েল হাইনজ, মার্কোস অ্যানজিলেরি, হাভিয়ের জানেত্তি, ড্যানিয়েল ডায়াজ, নিকোলাস বুরদিসো, নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ফোরলিন মধ্যমাঠ : হাভিয়ের মাসচেরানো, ফার্নান্দো গ্যাগো, হুয়ান সেবাস্টিয়ান ভেরন, ম্যাক্সিমিলানো রড্রিগেজ, ইয়োনাস গুটিয়েরেজ, সেবাস্টিয়ান ব্যাটাগিলা, ক্রিশ্চিয়ান গিমেনেজ, ড্যানিয়েল মন্টিনিগ্রো আক্রমণভাগ : লিওনেল মেসি, কার্লোস তেভেজ, সার্জিও অ্যাগুয়েরো, লিসান্ড্রো লোপেজ, দিয়েগো মিলিতো, গনজালো বার্জেসিকো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৫৭ ঘ.