২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় আর্চারিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

দ্বিতীয় এশীয় আর্চারিতে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। শুক্রবার তারা নেপালকে ১৯৬-১৮৭ পয়েন্টে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ---- দ্বিতীয় এশীয় আর্চারিতে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। শুক্রবার তারা নেপালকে ১৯৬-১৮৭ পয়েন্টে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ। বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় এশীয় আর্চারিতে। তেহরানে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে ইরাককে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিতে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ২১৭-২০২ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ দল। তারপর ব্রোঞ্জ পদক নির্ধারনী ম্যাচে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এশীয় পর্যায়ে পদক জেতে লাল-সবুজ আর্চারি দল। এটাকে দারুন সাফল্য হিসেবে বর্ননা করে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল তেহরান থেকে ফোনে বলেছেন, "এটা আমাদের জন্য বিশাল অর্জন। ইরাকের মতো শক্তিশালী দলকে হারানোটাই আমাদের বড় সাফল্য। এর আগে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিযোগিতায় পদক জিতলেও এত বড় আসরে সাফল্য এই প্রথম।" তার দাবি অনুযায়ী এশীয় অঞ্চলের র‌্যাঙ্কিঙে বাংলাদেশ তিন নম্বরে উঠে এসেছে। দলীয় পর্যায়ের লড়াইয়ের পর শনিবার হবে ব্যক্তিগত প্রতিদ্বন্ধিতা। এটা শেষে রাতেই বাংলাদেশ দল ঢাকারও উদ্দেশ্যে রওনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩৩ঘ.