২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ানডেতে একাডেমী দলের বড় হার

চতুর্থ ম্যাচে জিপি-বিসিবি একাডেমী দলকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে সফররত শ্রীলঙ্কান ডেভেলপমেন্ট টিম। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১২৮ রানে জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ ম্যাচে জিপি-বিসিবি একাডেমী দলকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১-এ এগিয়ে গেছে সফররত শ্রীলঙ্কান ডেভেলপমেন্ট টিম। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১২৮ রানে জিতেছে তারা। থিরিমানের সেঞ্চুরির সুবাদে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ গড়েছিল সফরকারীরা। ১২৯ বলে ১২৪ রানের ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেটে কুশল সিলভার (৪৭) সঙ্গে ৮৮ এবং চতুর্থ উইকেটে রুপাসিঙ্গের (৪৬) সঙ্গে ৭৮ রানের জুটি গড়েছেন তিনি। জবাব দিতে নেমে রণেশ পেরেরা (৪/৪২) আর পুস্পকুমারার (৩/৪৩) মারাত্মক বোলিংয়ে ৩৯ ওভারে মাত্র ১৭৮ রানে শেষ হয়ে গেছে একাডেমী দলের ইনিংস। সর্বোচ্চ ৪১ রান করেছেন ওপেনার ইমতিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪১ ঘ.