ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বাইরে ১২টি ভেন্যুতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ ফুটবল। ৫৯টি জেলা চ্যাম্পিয়ন দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট।
বিকেল চারটা থেকে শুরু হবে ম্যাচগুলি। উদ্বোধনী দিনের ১২টি ম্যাচে হবিগঞ্জ স্টেডিয়ামে স্বাগিতক ইয়াং টাইগার নুরপুর-ব্রাক্ষণবাড়িয়া তেলিনগর নিউ স্পোর্টিং ক্লাব, শেরপুর স্টেডিয়ামে স্বাগতিক ঘাগড়া স্পোর্টিং ক্লাব-ময়মনসিংহের আবাহনী ক্রীড়াচক্র, গোপালগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক নিজড়া একাদশ-রাজবাড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, ফেনী স্টেডিয়ামে স্বাগতিক সকার ক্লাব-চাঁদপুরের ভাই ভাই স্পোর্টিং ক্লাব, রাজশাহীর দিগন্ত প্রসারী সংঘ-পাবনার ব্রাদার্স ইউনিয়ন, রংপুর স্টেডিয়ামে স্বাগতিক ফ্যান্টোস স্পোর্টস অ্যাসোসিয়েশন-নওগাঁর প্রবাহ সংসদ, দিনাজপুর স্টেডিয়ামে নীলফামারীর মরাল সংঘ-দিনাজপুর ফুটবল একাডেমি, নড়াইল স্টেডিয়ামে স্বাগতিক বি.বি.এস খেলোয়াড় কল্যাণ সমিতি-যশোরের শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ, মেহেরপুর স্টেডিয়ামে স্বাগতিক রাইপুর জাগরনী ক্লাব-
bdnews24