ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের নব জাগরণের ছোঁয়া এবার গ্রামে-গঞ্জে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ লক্ষ্যেই তাদের নতুন সংযোজন বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকার বাইরে ১২টি ভেন্যুতে।
গত এক দশকে ফুটবলের যে ছিঁটেফোটা অবশিষ্ট ছিল তার সবই হতো ঢাকা-কেন্দ্রিক। বাইরের ক্লাবগুলোর জন্য তেমন কিছুই ছিল না। জেলা লিগ খেলা কিংবা বড়জোর জেলা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারতো তারা। স্বপ্নের আরো বি
bdnews24