গোপালগঞ্জ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শুক্রবার থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে বসুন্ধরা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ১০দিন ব্যাপী এ টুর্নামেন্টে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার পাঁচ চ্যাম্পিয়ন ক্লাব অংশ নেবে। স্থানীয় পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক গোপালগঞ্জ নিজড়া একাদশ ও রাজবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএআর/১৯৪৬ঘ.
bdnews24