ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ১৮টি দল নিয়ে আগামী ২৫ মে থেকে ঢাকায় শুরু হচ্ছে সিটিসেল স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও আবাহনী মাঠে হবে চূড়ান্ত পর্বের খেলা।
আঞ্চলিক পর্বের নয়টি ভেন্যুর দুটি করে দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৮টি দল চার গ্র"পে ভাগ হয়ে খেলবে। প্রতিদিন চারটি করে ম্যাচ হবে দুই ভেন্যুতে। তারপর চার গ্র"প চ্যাম্পিয়ন মুখোমুখি হবে সেমিফাইনালে।
এ উপলক্ষে সোমবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম বলেছেন, "স্কুলের খেলোয়াড়দের ঢাকায় আবাসন ব্যবস্থা করার জন্য আমরা ঢাকার ক্লাবগুলোকে অনুরোধ করেছি। ক্লাবগুলোতে সবার থাকার ব্যবস্থা করা না গেলে হোটেলে রাখা হবে বাকিদের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৩৫ঘ.
bdnews24