২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি হারালেন রেনিয়েরি

সংকট উত্তরণে বার্সেলোনার পথেই হাঁটছে জুভেন্টাস। দু বছর আগে ফ্রাঙ্ক রাইকার্ডকে বরখাস্ত করে 'বি' টিমের কোচ পেপ গার্ডিওলাকে মূল দলে প্রমোশন দিয়ে অসাধারণ ফল পেয়েছিল ক্যাটালানরা। এবার জুভেন্টাসও অনেকটা সে রকমই উদ্যোগ নিয়েছে। সিরি-আ'তে টানা সাত ম্যাচ জয়হীন কাটানোর পর মৌসুম শেষ হওয়ার আগেই বর্তমান কোচ ক্লদিও রেনিয়েরিকে বরখাস্ত করেছে তুরিনের ক্লাবটি, আর তার জায়গায় দায়িত্ব পেয়েছেন জুভেন্টাসের যুব দলের কোচ সিরো ফেরেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:28 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

মিলান, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংকট উত্তরণে বার্সেলোনার পথেই হাঁটছে জুভেন্টাস। দু বছর আগে ফ্রাঙ্ক রাইকার্ডকে বরখাস্ত করে 'বি' টিমের কোচ পেপ গার্ডিওলাকে মূল দলে প্রমোশন দিয়ে অসাধারণ ফল পেয়েছিল ক্যাটালানরা। এবার জুভেন্টাসও অনেকটা সে রকমই উদ্যোগ নিয়েছে। সিরি-আ'তে টানা সাত ম্যাচ জয়হীন কাটানোর পর মৌসুম শেষ হওয়ার আগেই বর্তমান কোচ ক্লদিও রেনিয়েরিকে বরখাস্ত করেছে তুরিনের ক্লাবটি, আর তার জায়গায় দায়িত্ব পেয়েছেন জুভেন্টাসের যুব দলের কোচ সিরো ফেরেরা। আপাতত অবশ্য ফেরেরাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেবল মৌসুমের শেষ দুটি ম্যাচের জন্যই। আর তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে একটা টার্গেট- অন্তত চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাটা নিশ্চিত করা। দু রাউন্ড বাকি থাকতে সিরি-আ'র পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে জুভেন্টাস, তবে চতুর্থ স্থানে থাকা ফিওরেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। আর সিরি-আ'র প্রথম তিন দলই কেবল সরাসরি খেলার সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগে। চতুর্থ হলে সুযোগ মিলবে ইউরোপ সেরা এই টুর্নামেন্টের বাছাই পর্বে খেলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৯ ঘ.