লন্ডন, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়োজন ছিল এক পয়েন্ট, আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই এক পয়েন্ট পেয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে ফেলেছে তারা।
বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হওয়ায় ৩৭ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭, দুই ম্যাচ কম খেলা নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সংগ্রহ ৮০। তাই শেষ ম্যাচে তারা হারলে আর লিভারপুল পরের দুই ম্যাচ জিতলেও আর রেড ডেভিলদের টপকাতে পারবে না অলরেডরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪০ ঘ.
bdnews24