২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা থেকে এক পয়েন্টের দূরত্বে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় শিরোপা জয় থেকে এখন মাত্র ১ পয়েন্টের দূরত্বে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা, পরের ম্যাচে আর্সেনালের বিপক্ষে না হারলেই মেতে উঠতে পারবে শিরোপা উৎসবে। আর তারপর ২৭ মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তো আরেকটি শিরোপা জয়ের হাতছানি থাকছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় শিরোপা জয় থেকে এখন মাত্র ১ পয়েন্টের দূরত্বে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা, পরের ম্যাচে আর্সেনালের বিপক্ষে না হারলেই মেতে উঠতে পারবে শিরোপা উৎসবে। আর তারপর ২৭ মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তো আরেকটি শিরোপা জয়ের হাতছানি থাকছেই। বুধবারের ম্যাচে অবশ্য চ্যাম্পিয়নদের প্রথমে চমকে দিয়েছিল উইগান। হুগো রোডালেগার গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল তারাই। তবে দ্বিতীয়ার্ধে কার্লোস তেভেজ সেই গোল শোধ করে দেওয়ার পর ম্যাচের একেবারে শেষ দিকে মাইকেল ক্যারিকের গোল জয় এনে দিয়েছে রেড ডেভিলদের। টানা সপ্তম এই জয়ের পর ম্যান ইউর সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে এখনই ৬ পয়েন্টে এগিয়ে তারা, আর এক ম্যাচ বেশি খেলা অলরেডদের হাতে আছে মাত্র দুটি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০৭ ঘ.