২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কন্টিনেন্টাল দাবা খেলতে যাচ্ছেন পাঁচ দাবাড়

অষ্টম এশিয়ান কন্টিনেন্টাল দাবায় অংশ নিতে সোমবার রাতে ফিলিপাইন রওনা হচ্ছে বাংলাদেশ দল। পাঁচ সদস্য বিশিষ্ট এই দলে আছেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অষ্টম এশিয়ান কন্টিনেন্টাল দাবায় অংশ নিতে সোমবার রাতে ফিলিপাইন রওনা হচ্ছে বাংলাদেশ দল। পাঁচ সদস্য বিশিষ্ট এই দলে আছেন তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা। আগামী ১৩ থেকে ২৩ মে ফিলিপাইনের ওলোনগাপো শহরে হবে এই দাবা টুর্নামেন্ট। জিয়া, রাজীব ও নিয়াজ খেলবেন উন্মুক্ত বিভাগে এবং লিজা খেলবেন মহিলা বিভাগে। নিয়াজ সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করলেও বাকি চারজন রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওনা হচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.