২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ফিরলো ম্যান ইউ

আগের দিন ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়ে সাময়িকভাবে তাদের টপকে গিয়েছিল লিভারপুল। তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ক্রিস্টিয়ানো রোনালদো আর কার্লোস তেভেজের দেওয়া দু গোলে তারা হারিয়েছে একই শহরের ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

লন্ডন, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়ে সাময়িকভাবে তাদের টপকে গিয়েছিল লিভারপুল। তবে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ক্রিস্টিয়ানো রোনালদো আর কার্লোস তেভেজের দেওয়া দু গোলে তারা হারিয়েছে একই শহরের ক্লাব ম্যানচেস্টার সিটিকে। 'ম্যানচেস্টার ডার্বি'র প্রথমার্ধেই নিশ্চিত হয়ে গেছে কোটি টাকার দল সিটির হার। ১৭ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেছেন তেভেজ। এই জয়ের পর ৩৫ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট দাঁড়ালো ৮৩, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পেছনে আছে লিভারপুল। শনিবার স্টিভেন জেরার্ডের দুটি গোলের সঙ্গে রায়ান ব্যাবেলের লক্ষ্যভেদে অল রেডরা ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫৩ ঘ.