লন্ডন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে ফিরতি সেমিফাইনালে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে তারা। প্রথমার্ধের নবম মিনিটে মাইকেল এসিয়েনের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ম্যাচে সমতা ফিরিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনায় অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে কোনো দলই গোল করতে পারেনি। আগামী ২৭ মে রোমে অনুষ্ঠেয় ফাইনালে 'বার্সা' মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৭ঘ.
bdnews24