লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের মাঠে সেই ২০০৪ সালের পর চ্যাম্পিয়নস লিগের আর কোনো ম্যাচে হারেনি আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এ মৌসুমে খেলা চ্যাম্পিয়নস লিগের পাঁচটি ম্যাচে তাদের জালে বল ফেলতে পারেনি কোনো দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামার আগে এ রকম পরিসংখ্যান আশাবাদী করে তুলতেই পারে গানারদের। কিন্তু মঙ্গলবারের এই ম্যাচের আগে অতোটা আশাবাদী হতে পারছেন না তাদের সমর্থকরা। কারণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষের নাম ম্যানচেস্টার ইউনাইটেড, আর প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় খানিকটা সুবিধাজনক অবস্থানে আছে রেড ডেভিলরাই।
ইউরোপের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টে অন্য যে কোনো প্রতিপক্ষের চেয়েই আর্সেনালের হাঁড়ির খবর বেশি রাখে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ। পরিসংখ্যানে একটা সুখবর আছে তাদের জন্যও- চ্যাম্পিয়নস লিগে গতবারের চ্যাম্পিয়নরা ২৫ ম্যাচ ধরে অপরাজিত। আর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের দেশের কোনো ক্লাবের কাছে কখনোই হারেনি তারা। এমনকি এমিরেটস স্টেডিয়ামে তাদের রেকর্ডও ভালো
bdnews24