লন্ডন, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের ক্ষীণতম সম্ভাবনা টিকিয়ে রেখেছে লিভারপুল। রোববার নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান আবার তিনে নামিয়ে এনেছে 'অল-রেড'রা।
ইয়োশি বেনাইয়ুন ও ডার্ক ক্যাউটের দেওয়া দুগোলে প্রথমার্ধে এগিয়ে থাকা লিভারপুলের পক্ষে দ্বিতীয়ার্ধে শেষ গোলটি করেছেন বদলি খেলোয়াড় লুকাস।
এই জয়ে ৩৫ ম্যাচে রাফায়েল বেনিটেজের দলের সংগ্রহ দাঁড়ালো ৭৭, এক ম্যাচ কম খেলা ম্যান ইউর পয়েন্ট ৮০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৩০ ঘ.
bdnews24