২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাইরে শুরু হয়েছে সিটিসেল স্কুল ফুটবল

সিটিসেল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব শুরু হয়েছে। প্রথম দিনে রাজবাড়ী স্টেডিয়ামে জয় পেয়েছে রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট, তারা ৭-০ গোলে বানিয়াজুরি ইউনিয়ন স্কুলকে হারিয়েছে। রাজু আহমেদ হ্যাটট্রিক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সিটিসেল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব শুরু হয়েছে। প্রথম দিনে রাজবাড়ী স্টেডিয়ামে জয় পেয়েছে রাজা সূর্য্য কুমার ইন্সটিটিউট, তারা ৭-০ গোলে বানিয়াজুরি ইউনিয়ন স্কুলকে হারিয়েছে। রাজু আহমেদ হ্যাটট্রিক করেছেন। শ্রীমঙ্গলে মৌলভীবাজার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ২-১ গোলে বুলচাঁদ উচ্চ বিদ্যালয়কে এবং দ্বিতীয় খেলায় জে কে এম এইচ কে স্কুল ২-০ গোলে ব্রাহ্মবাড়ীয়ার অন্নদা স্কুলকে হারিয়েছে। রাঙ্গামাটি স্টেডিয়ামে নোয়াখালী নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে রাঙ্গামাটির শহীদ আব্দুল আলী উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। বিজয়ী দলের তুষার হ্যাটট্রিক করেছেন। কিশোরগঞ্জ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে টাইব্রেকারে কারার মাহতাব উদ্দিন স্কুল ৫-৪ গোলে জামালপুর ইজ্জাতুন্নেছা স্কুলকে হারিয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে সূতী ভি. এ. পাইলট উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে আশুলিয়া উচ্চ মহাবিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ী দলের রুবেল দুই গোল করেছেন। দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ স্কুল ৩-০ গোলে গাজীপুরের বাহাদুরপুর স্কুলকে হারিয়েছে। রাসেল করেছেন দুই গোল। নীলফামারী স্টেডিয়ামে খুলনার কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮-০ গোলে গোপালগঞ্জের বাটিকামারি উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ী দলের দিদার চার গোল করেছেন। দ্বিতীয় ম্যাচে যাশোরের হাশিমপুর স্কুল ৩-১ গোলে বাগেরহাটের দশালী স্কুলকে হারিয়েছে। নাটোর স্টেডিয়ামে সিংড়া স্থানীয় দমদম পাইলট স্কুল অ্যান্ড কলেজ ৯-০ গোলে রাজশাহীর লস্করহাট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। সুজন একাই করেছেন চার গোল। দ্বিতীয় ম্যাচে ওয়াক-ওভার পেয়েছে জয়পুরহাটের মাহমুদপুর স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২০ঘ.