ঢাকা, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্র"প চ্যাম্পিয়ন হতে না পারলেও এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ম্যাকাওকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ৩৯ মিনিটে মামুনুল ইসলামের দেওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৮ ও ৭১ মিনিটে দূরপাল্লার দুটি আচমকা শটে অন্য দুটি গোল করেছেন জাহিদ।
এর আগে দিনের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে একমাত্র গোলে হারিয়ে গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিয়ানমার। ম্যাচের ভাগ্যনির্ধারক গোলটি করেছেন ইয়াজা উইন থিন।
তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশ হয়েছে গ্র"পের দ্বিতীয় সেরা, তবে বাছাই পর্বের তিন গ্র"পের সেরা রানার্সআপ দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলার টিকেট পেয়েছে ডিডোর দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24