২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিসাব আছে অনেক, কিন্তু বাংলাদেশ ভাবছে শুধু জেতার কথা

ইতিমধ্যে গ্র"পের 'দুধভাত' হিসেবে ম্যাকাওয়ের ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে। এদিকে বাংলাদেশ দলে হঠাৎ করে পুরনো রোগ হাজির। দ্বিতীয়ার্ধে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার রোগ। এই সমস্যার কথা গোপন রেখে বাংলাদেশ বুধবার 'এ' গ্র"পের শেষ ম্যাচে ম্যাকাওকে হারিয়ে সেরা রানার্স-আপ দল হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যেতে চায়। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিমধ্যে গ্র"পের 'দুধভাত' হিসেবে ম্যাকাওয়ের ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে। এদিকে বাংলাদেশ দলে হঠাৎ করে পুরনো রোগ হাজির। দ্বিতীয়ার্ধে গিয়ে দাঁড়িয়ে যাওয়ার রোগ। এই সমস্যার কথা গোপন রেখে বাংলাদেশ বুধবার 'এ' গ্র"পের শেষ ম্যাচে ম্যাকাওকে হারিয়ে সেরা রানার্স-আপ দল হয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যেতে চায়। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। সেরা রানার্স-আপ হওয়ার পথে বড় চ্যালেঞ্জার মালদ্বীপ। 'ডি' গ্র"পের এই দলের সংগ্রহ ৩ পয়েন্ট, যদিও গোলগড়ে তারা (-১) পিছিয়ে। বাংলাদেশের পয়েন্ট এখনই তাদের সমান এবং গোলের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে (০)। শেষপর্যন্ত এই এগিয়ে থাকা ধরে রাখতে হলে বুধবার ম্যাকওয়ের বিপক্ষে জিততে হবে অথবা ড্র করতে হবে। এই হিসেবের পাশে একটা শর্ত আছে, তা হলো দিনের প্রথম ম্যাচে মিয়ানমারকে জিততে হবে কম্বোডিয়ার বিপক্ষে। এসব হিসেব-নিকেষ নিয়ে বাংলাদেশের কোচ খুব যে ভাবছেন তা নয়। ভাবলে গত ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ১-১ গোলের ড্র ধরে রাখার চেষ্টা করতেন। দল দাঁড়িয়ে গেছে দেখেও ডিফেন্স সুরক্ষিত করার কথা ভাবেননি আক্রমণ-মনস্ক ডিডো। অনেকের সন্দেহ তিনি পয়েন্টের মারপ্যাঁচটা জানতেন কি-না। তবে মিডিয়ার চর্বিত চর্বনে এখন ব্যাপারটা তার জানা হয়ে গেছ। তাই প্রত্যাশিত ব্রত, "শতভাগ আক্রমণাত্মক ফুটবল খেলবো আমরা ম্যাকাওয়ের সঙ্গে ম্যাচে। এই ম্যাচ আমাদের জিততে হবে।" একইসঙ্গে শুরুর একাদশে লাল কার্ড পাওয়া নাসিরের জায়গায় রাশেদের অভিষেকের বিষয়টা নিশ্চিত করেছেন। প্রশ্নটা উঠছে বাংলাদেশের জেতার ক্ষমতা নিয়ে। মিয়ানমারের বিপক্ষে তাদের খেলা দেখার পর স্বাগতিক দর্শকরা খানিকটা ধাক্কা খেয়েছে বৈকি। কোচের কী সেই আস্থা আছে খেলোয়াড়দের ওপর? শুনেই একটু ক্ষেপে গিয়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান কোচ যুক্তি দেখিয়েছেন এভাবে, "গত ম্যাচটা তারা হেরেছে। কিন্তু তার আগের ম্যাচে তারা জিতেছে কম্বোডিয়ার বিপক্ষে। এক ম্যাচ হারলেই এরকম কথা ওঠা উচিত নয়। দলের খেলোয়াড়দের ওপর আমার বিশ্বাস আছে।" বিশ্বাস থাকা ভাল, কিন্তু মাত্র একদিন আগেই যে ডিডো ঘোষণা করেছেন তার খেলোয়াড়রা পুরোপুরি ফিট নন! এজন্য মিয়ানমারের খেলোয়াড়দের গতির সঙ্গে বাংলাদেশীরা পেরে ওঠেনি। ম্যাকাওয়ের বিপক্ষেও-তো এই আশংকা উড়িয়ে দেওয়া যায় না। এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও কোচ একদিন পর পর ম্যাচ দেওয়ার তীব্র প্রতিবাদ করেছেন, "এই গরম আবহাওয়ায় একদিন পর পর ম্যাচ খেলা খেলোয়াড়দের জন্য কঠিন। তারা সবসময় বলছে, ফুটবল এবং ফুটবলারদের জন্য সবকিছু করছে। আসলে কিছুই করছে না।" হয়তো কোচ হিসেব করছেন মিয়ানমার আর ম্যাকাও তো এক নয়। মিয়ানমার দুটো ম্যাচ জিতেছে আর ম্যাকাও দু'ম্যাচ হেরে এখনো পয়েন্ট শূন্য। কিন্তু ডিডো যথারীতি ম্যাকাও বিষয়ক কোনো আলোচনায় যেতে চাননি। সবসময় প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখা ছাড়া তার বিশেষ কোনো বক্তব্য থাকে না। অবশ্য ম্যাকাওয়ের তরফ থেকেও কোনো হুংকার শোনা যায়নি। এই আবহাওয়ায় হাঁফিয়ে ওঠে তারা নাকি এসি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আসলে প্র্যাকটিসের বিষয়টাও অর্থহীন হয়ে গেছে ম্যকাওয়ের কাছে। দু' ম্যাচ হারার পর চোখে কোনো স্বপ্ন থাকারও কথা নয়। এটাই সুযোগ স্বাগতিকদের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.