২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া প্রতিমন্ত্রীই জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। আগের দিন এই পদ থেকে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছিল। সাধারণত ক্রীড়া প্রতিমন্ত্রীই পদাধিকারবলে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হয়ে থাকেন। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাপ্রধানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছিল। তার পদত্যাগের প্রেক্ষিতে এক অর্থে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদটা স্বাভাবিক ধারায় ফিরে এল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। আগের দিন এই পদ থেকে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছিল। সাধারণত ক্রীড়া প্রতিমন্ত্রীই পদাধিকারবলে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হয়ে থাকেন। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাপ্রধানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছিল। তার পদত্যাগের প্রেক্ষিতে এক অর্থে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদটা স্বাভাবিক ধারায় ফিরে এল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বসুন্ধরা গ্র"পের প্রশ্নবিদ্ধ স্পন্সরশীপ ঘোষিত হওয়ার পর শুরু হওয়া বিতর্কের প্রেক্ষাপটে পদত্যাগ করেন সেনাপ্রধান। বসুন্ধরা গ্র"পের কর্ণধার আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় দণ্ডপ্রাপ্ত হন। দুটি মামলায় শাহ আলমের ১০ বছরের সাজা হয়েছে। এর মধ্যে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে তাকে আট বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া গুলশান থানায় দায়ের করা বিদেশী মুদ্রা রাখার মামলায় তার আরো দুই বছরের সাজা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি এবং খুনসহ মোট ১৪ টি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ওই অভিযানের পেছনে সেনাপ্রধানের জোরালো সমর্থন থাকায় স্পন্সরশীপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহ আলমের সঙ্গে তার একই মঞ্চে উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৩০ঘ.