২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ছাড়লেন মইন

ফুটবলের সঙ্গে বসুন্ধরার চুক্তি ঠিকই হয়েছে, তার মধ্যে পড়ে বিতর্কিত হয়ে গেলেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। এবং শেষে নিজেই সরে দাঁড়ালেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফুটবলের সঙ্গে বসুন্ধরার চুক্তি ঠিকই হয়েছে, তার মধ্যে পড়ে বিতর্কিত হয়ে গেলেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। এবং শেষে নিজেই সরে দাঁড়ালেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান পদ থেকে। সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ জাতীয় ক্রীড়া পরিষদ প্রধানের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন, "ব্যক্তিগত কারণে সেনাপ্রধান জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।" মাত্র ১ বছর ৯ মাসের মাথায় জেনারেল মইন বিদায় নিয়েছেন ক্রীড়া পরিষদ থেকে। 'ওয়ান ইলাভেনের' পট পরিবর্তনে গত ২০০৭ সালের ৮ জুলাই তিনি পরিষদের চেয়ারম্যানের পদে বসেন। গঠনতন্ত্র অনুযায়ী পদটি ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা উপদেষ্টার। তবে আরেকটা নিয়ম আছে, দেশের প্রেসিডেন্ট চাইলে যে কাউকে বসাতে পারেন এই পদে। এই নিয়ম মেনে সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদের অনুমোদনক্রমে ক্রীড়া পরিষদের প্রধান হয়েছিলেন সেনাপ্রধান। প্রতিশ্র"তি দিয়েছিলেন ক্রীড়াঙ্গনে সংস্কারের। সেরকম কোনো সংস্কার করতে না পারলেও তিনি এসেই অযত