২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউল, রোবেনের গোলে রিয়ালের জয়

অধিনায়ক রাউল আর ডাচ উইঙ্গার অ্যারিয়েন রোবেনের নিপুণ লক্ষ্যভেদ স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদকে। রোববার রিয়াল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 09:28 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মাদ্রিদ, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক রাউল আর ডাচ উইঙ্গার অ্যারিয়েন রোবেনের নিপুণ লক্ষ্যভেদ স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদকে। রোববার রিয়াল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিনের অন্য এক ম্যাচে স্পোর্টিং গিজনকে ৩-২ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া, আর দেপোর্তিভো লা করুনাকে ২-১ গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ উঠে এসেছে ষষ্ঠ স্থানে। তবে তৃতীয় স্থানে থাকা সেভিয়া হোঁচট খেয়েছে। গেটাফের কাছে ০-১ গোলে হেরে গেছে তারা। সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে প্রথম গোল পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। আর্জেন্টাইন মিডফিল্ডার গনজালো হিগুয়াইনের ক্রস থেকে রাউলের গোলে এগিয়ে যাওয়া চ্যাম্পিয়নদের পক্ষে শেষ বাঁশি বাজার ১০ মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোলটি করেছেন রোবেন। গত ১৪ ম্যাচে এটি রিয়ালের ত্রয়োদশ জয়, আর এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আবার কমে দাঁড়িয়েছে ৬। আট ম্যাচ বাকি থাকতে ৭৫ পয়েন্ট বার্সেলোনার, রিয়ালের ৬৯, সেভিয়ার ৫৭ আর ভ্যালেন্সিয়ার ৪৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৭ ঘ.