ওয়েলিংটন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্তানের জন্ম হলে টেনিসে মনসংযোগে অসুবিধা হতে পারে, এমন একটা আভাস দিয়ে রেখেছেন তিনি। কিন্তু তবু অনাগত সেই সন্তানের জন্মের আগে তার জন্য পিতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করে ফেললেন টেনিসের সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। দীর্ঘদিনের প্রেমিকা ও তার সন্তানের মা হতে যাওয়া মিরকা ভ্যাভ্রিনেচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই সুইস তারকা।
সুইজারল্যান্ডের ব্যাসেল শহরের এক চার্চে তাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছে একেবারেই অনাঢ়ম্বর। সেখানে দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ কিছু বন্ধুরাই ছিলেন নিমন্ত্রিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.
bdnews24