২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙা দল নিয়েও বার্সেলোনার জয়

অধিনায়ক কার্লোস পুয়োল, মিডফিল্ডার জাভি আর স্প্যানিশ প্রিমেরা লিগার সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল এতোকে শনিবার বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা। আর দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি মিস করেছেন পেনাল্টি, কিন্তু তাতেও কোনো ক্ষতি হয়নি, বার্সেলোনার জয়রথ থামেনি। রিক্রিয়েটিভো হেলভাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে টানা পঞ্চম জয় পেয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মাদ্রিদ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক কার্লোস পুয়োল, মিডফিল্ডার জাভি আর স্প্যানিশ প্রিমেরা লিগার সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল এতোকে শনিবার বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ পেপ গার্ডিওলা। আর দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি মিস করেছেন পেনাল্টি, কিন্তু তাতেও কোনো ক্ষতি হয়নি, বার্সেলোনার জয়রথ থামেনি। রিক্রিয়েটিভো হেলভাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে টানা পঞ্চম জয় পেয়েছে তারা। ম্যাচের প্রথম মিনিটেই আন্দ্রেস ইনিয়েস্তার গোলে এগিয়ে যাওয়া ক্যাটালানদের দ্বিতীয় গোলটি উপহার দিয়েছেন রিক্রিয়েটিভোর ডিফেন্ডার ন্যাসিয়েফ মরিস। ব্যবধানটা ৩-০ হতেই পারতো, হয়নি মেসির বিরল ব্যর্থতায়। ৮১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে তার শট রুখে দিয়েছেন গোলরক্ষক অ্যাসিয়ের রিয়েসগো। এই জয়ে বার্সেলোনার সংগ্রহ দাঁড়ালো ৭৫ পয়েন্ট। আট ম্যাচ বাকি থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে আপাতত ৯ পয়েন্ট এগিয়ে তারা। রোববার অবশ্য সেই ব্যবধান ৬-এ নামিয়ে আনার সুযোগ পাচ্ছে চ্যাম্পিয়নরা, নিজেদের মাঠে রিয়াল ভ্যালাদোলিদকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.