২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হারলেন সেরেনা, র‌্যাংকিংয়ের শীর্ষে উঠছেন সাফিনা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হেরে ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের শিরোপাটাও হারাচ্ছেন সেরেনা উইলিয়ামস। গত সপ্তাহের শেষে সনি এরিকসন ওপেনের ফাইনালে মেয়েদের টেনিসের 'বিশ্বসেরা' এই তারকাকে হারিয়েছিলেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা। বুধবার স্পেনের মারবেলায় অনুষ্ঠানরত আন্দালুসিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই তাকে ধরাশায়ী করেছেন চেক প্রজাতন্ত্রের ক্লারা জ্যাকোপালোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

মিয়ামি, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হেরে ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের শিরোপাটাও হারাচ্ছেন সেরেনা উইলিয়ামস। গত সপ্তাহের শেষে সনি এরিকসন ওপেনের ফাইনালে মেয়েদের টেনিসের 'বিশ্বসেরা' এই তারকাকে হারিয়েছিলেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা। বুধবার স্পেনের মারবেলায় অনুষ্ঠানরত আন্দালুসিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই তাকে ধরাশায়ী করেছেন চেক প্রজাতন্ত্রের ক্লারা জ্যাকোপালোভা। উরুতে চোট নিয়ে বিব্রত সেরেনা হেরেছেন ৬-৪, ৩-৬, ৬-১ গেমে। জ্যাকোপালোভার এই জয়ে সবচেয়ে লাভবান হচ্ছেন রাশিয়ান দিনারা সাফিনা। পুরুষদের টেনিসের এক সময়ের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারাত সাফিনের বোন এ সপ্তাহের শেষে প্রকাশিতব্য ডব্লিউটিএ র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাচ্ছেন তিনি। গত এক বছরে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে শিরোপা না জিতলেও চারটি বড় ডব্লুটিএ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সাফিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪০ ঘ.