২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল স্পনসরের জোয়ারে সামিল হচ্ছে বসুন্ধরাও

স্পন্সরের জোয়ারে ভাসছে ফুটবল। সিটিসেল, নকিয়ার পর দেশের ফুটবল উন্নয়নের জোয়ারে শরীক হচ্ছে বসুন্ধরা গ্র"প। তিন বছরের জন্য তারা সাড়ে চার কোটি টাকা দিচ্ছে বাফুফেকে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পন্সরের জোয়ারে ভাসছে ফুটবল। সিটিসেল, নকিয়ার পর দেশের ফুটবল উন্নয়নের জোয়ারে শরীক হচ্ছে বসুন্ধরা গ্র"প। তিন বছরের জন্য তারা সাড়ে চার কোটি টাকা দিচ্ছে বাফুফেকে ! ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এরকম অর্থযোগ সত্যি অবিশ্বাস্য ঘটনা। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ঝিমিয়ে পড়া ফুটবলের চাকা কেবল উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। সুপার কাপ সাধারণ মানুষের ফুটবল আবেগে একটু ঝাঁকি দিয়েছে। তাতেই স্পন্সররা লাইন দিচ্ছে ফুটবলে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বসুন্ধরা গ্র"পের ফুটবলে অন্তর্ভূক্তির খবরটা জানিয়েছেন, "বসুন্ধরার দৃষ্টিভঙ্গি হচ্ছে লোকজনকে নিয়ে দেশের উন্নয়ন করা। এজন্য তারা ফুটবলে এসেছে এবং জেলা পর্যায়ে ফুটবল উন্নয়নে কাজ করতে চাইছে।" এ ব্যাপারে দ্বিপাক্ষিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, আগামী ১২ এপ্রিল হবে আনুষ্ঠানিক চুক্তি করবে। জেলার ফুটবল উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে জেলা লিগের নিয়মিত আয়োজন। এটা নিশ্চিত করতেই বসুন্ধরাকে সঙ্গী হিসেবে নিয়েছে ফেডারেশন। বাফুফে সভাপতি বলেছেন, "জেলার ফুটবলকে চাঙ্গা করতে আমরা কিছু একটা করতে চাইছিলাম। এখন বসুন্ধরাকে দিয়েই তা করবো। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর লিগ পরিচালনা করতে এই অর্থ বড় সহায় হবে।" সোজা কথা হচ্ছে সাড়ে চার কোটি টাকা দিয়ে ৬৪টি জেলায় ফুটবল লিগ চলবে। প্রতিবছর দেড় কোটি টাকা করে তিন বছরে এই অর্থ দেবে বসুন্ধরা। সুতরাং ঝিমিয়ে পড়া জেলা ফুটবল লিগগুলো আবার চাঙ্গা করার সুযোগ এসেছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কর্মকান্ডের ওপর নির্ভর করবে অর্থ-প্রাপ্তি। তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য আলাদা একটি কমিটিও থাকবে বলে জানিয়েছেন সভাপতি। তাদের সুপারিশ অনুযায়ী অর্থের বন্টন করা হবে জেলাগুলোর মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.