ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ইউরূপা স্কুল ভলিবলের বালক বিভাগে চিলড্রেন একাডেমি এবং বালিকা বিভাগে ভিকারুননিসা নুন স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে চিলড্রেন একাডেমি ২৫-২৩ ও ২৫-২২ পয়েন্টে হারিয়েছে বিআইটিকে। বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নুন স্কুল ২৫-১০ ও ২৫-১৪ পয়েন্টে গ্রিন হেরাল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বারিধারা রাজউক স্কুল ২৫-১৩ ও ২৫-১০ পয়েন্টে সাউথ ব্রিজকে হারিয়েছে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশন সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরীও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪০ঘ.
bdnews24