মাদ্রিদ, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রস্তুতিটাকে মোটেই ভালো বলা যাবে না বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার ঠিক আগের ম্যাচে জার্মান বুন্দেসলিগার অখ্যাত দল উলফসবার্গের কাছে ১-৫ গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। বার্সেলোনার তাতে খানিকটা স্বস্তি পাওয়ারই কথা, কিন্তু তাদের কোচ পেপ গার্ডিওলা উল্টো শোনাচ্ছেন অস্বস্তির কথা।
বুধবার ন্যু ক্যাম্পে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ লিগে সবার ওপরে থাকা ক্যাটালানরা। দিনের অন্য ম্যাচে অ্যানফিল্ডে লড়বে ইংলিশ লিগের দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল আর চেলসি।
বার্সেলোনার কোচ গার্ডিওলার আশঙ্কা, ওই হারের পর আহত বাঘের মতো বিপজ্জনক হয়ে উঠতে পারে বায়ার্ন। তাই তিনি সোমবার সাংবাদিকদের বলেছেন, "লিগে কে কেমন খেলছে তার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোনো সম্পর্ক নেই, তারপরও আমার মনে হয় ওটা আমাদের জন্য সম্ভাব্য সবচেয়ে খারাপ ফল ছিল।" তার যুক্তি, "সন্দেহ নেই এখন তারা আরো বেশি প্রণোদনা নিয়ে মাঠে নামবে।"
এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বায়ার্ন, বরং এর আগের রাউন্ডেই তারা স্পোর্টিং লিসবনকে হারিয়েছে দুই লেগ মিলিয়ে ১২-১ গোলের বিশাল ব্যবধানে। তবে তাদের সেই সব বড় জয়ের অন্যতম কারিগর স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে এই ম্যাচে পাচ্ছে না জার্মানরা, প্লে মেকার ফ্রাঙ্ক রিবেরিকে নিয়েও রয়েছে শঙ্কা। আরেক স্ট্রাইকার লুকা টনি আর মিডফিল্ডার হামিত অ্যালটিনটপ অবশ্য গত ম্যাচেই ফিরেছেন ইনজুরি কাটিয়ে।
বার্সেলোনার তেমন কোনো সমস্যা নেই। বরং স
bdnews24