২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্সিয়াকে জেতালেন ভিয়া, অ্যাটলেটিকোর হার

স্প্যানিশ লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে আগেই, আগামী মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়েও খানিকটা পিছিয়ে পড়েছিল ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়ার জোড়া গোল রোববার সেই লড়াইয়ে ফিরিয়ে এনেছে তাদের। গেটাফেকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

মাদ্রিদ, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে আগেই, আগামী মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়েও খানিকটা পিছিয়ে পড়েছিল ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়ার জোড়া গোল রোববার সেই লড়াইয়ে ফিরিয়ে এনেছে তাদের। গেটাফেকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। একই দিনে প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের হার খানিকটা সুবিধে করে দিয়েছে তাদের। ওসাসুনার কাছে ২-৪ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো। ৯ ম্যাচ বাকি থাকতে ভ্যালেন্সিয়ার পয়েন্ট এখন ৪৬, চতুর্থ স্থানে থাকা ভিলারিয়ালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পেছনে তারা। অ্যাটলেটিকোর সংগ্রহ ৪৩। স্প্যানিশ লিগের সেরা চারটি দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪১৫ ঘ.