২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে শীর্ষে ফিরলো ম্যান ইউ

আগের দিন ইয়োশি বেনাইয়ুনের ইনজুরি সময়ের গোল শীর্ষ থেকে নামিয়ে দিয়েছিল তাদের। রোববার সেই ইনজুরি সময়েই ফেদেরিকো ম্যাসেদার গোল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লন্ডন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন ইয়োশি বেনাইয়ুনের ইনজুরি সময়ের গোল শীর্ষ থেকে নামিয়ে দিয়েছিল তাদের। রোববার সেই ইনজুরি সময়েই ফেদেরিকো ম্যাসেদার গোল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ম্যাসেদার গোলটা চূড়ান্ত সাফল্য এনে দিয়েছে, তবে ম্যানচেস্টারের জয়ে দারুণ অবদান ছিল ক্রিস্টিয়ানো রোনালদোরও। ১৪ মিনিটে তার গোলে রেড ডেভিলরাই প্রথম এগিয়ে গিয়েছিল, আর ১-২ গোলে পিছিয়ে পড়ার পর ৮০ মিনিটে তার গোলেই সমতায় ফিরেছে তারা। এর মাঝে জোয়ি ক্যারিউ আর গ্যাব্রিয়েল অ্যাগবনহ্যালোরের গোল টানা তৃতীয় হারের শঙ্কায় ফেলে দিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নদের। এই জয়ে ৩০ ম্যাচে ম্যান ইউর পয়েন্ট দাঁড়ালো ৬৮। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ৬৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শনিবার ইনজুরি সময়ে বেনাইয়ুনের দেওয়া গোলে ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে উঠে গিয়েছিল অলরেডরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩১১ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৫১ ঘ.