ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ দিনে দুটি ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতা দিয়ে শেষ হয়েছে ২৩-তম জাতীয় শ্যূটিং।
রোববার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ৬৫৩.৮ স্কোর করে সোনা জিতেছেন চট্টগ্রাম রাইফেল ক্লাবের মোহাম্মদ আলমগীর। রূপা জয়ী সিলেট রাইফেল ক্লাবের নাজমুল ইসলাম সায়মনের স্কোর ৬৩৭। আর্মি শ্যূটিং অ্যাসোসিয়েশনের সেলিম আজাদ ব্রোঞ্জ জিতেছেন ৬৩৬.৮ স্কোর করে।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছেন আর্মি শ্যূটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী, স্কোর ১১৩০। গুলশান শ্যূটিং ক্লাবের সাইফুল আলম রিংকী ১১১৭ স্কোর করে রূপা জিতেছেন। কুষ্টিয়া রাইফেল ক্লাবের নাহিয়ান তৌফিক শাহরিয়ার চন্দন ১১১২ স্কোর ব্রোঞ্জ জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৫১ ঘ.
bdnews24