ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বাংলাদেশ ফুটবল ফেডারেশনও 'বর্ষসেরা ফুটবলার' পুরস্কার প্রথা চালু করতে যাচ্ছে। এর পাশাপাশি থাকবে পুরো বছরের পারফরম্যান্সের আলোকে অন্যান্য পুরস্কারও।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চাইছেন প্রত্যেক ফুটবল মৌসুমের শেষে একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করে পুরস্কার প্রদান করতে। আগামী মে মাসে ঢাকায় এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের খেলা দিয়েই শেষ হচ্ছে মৌসুম। তার পরপরই হতে পারে এবারের প্রথম আয়োজন। তবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হিসেবে কী দেওয়া হবে তা এখনো ঠিক করেননি সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24