২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অঘটনের শিকার সেরেনাও

পুরুষ বিভাগের দুই শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের পর সনি এরিকসন ওপেনে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 05:10 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

মিয়ামি, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুরুষ বিভাগের দুই শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল আর রজার ফেদেরারের পর সনি এরিকসন ওপেনে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসও। শনিবার ফাইনালে শীর্ষ বাছাই এই মার্কিনিকে সরাসরি ৬-৩, ৬-১ গেমে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা। ১৯ বছর বয়সী এই তরুণীর শীর্ষ পর্যায়ের কোনো টুর্নামেন্টে এটাই প্রথম শিরোপা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.