ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ম্যাচ হাতে রেখেই গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মানে একধাপ উন্নতি হয়েছে; আগামী বছর এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তিন নম্বর গ্র"পে খেলার সুযোগ পাবে বাংলাদেশ টেনিস দল।
এখন ঢাকায় রমনা টেনিস কমপ্লেক্সে চলছে ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর গ্র"পের খেলা। গ্রামীণ ফোন, ইস্পাহানী মির্জাপুর চা ও কুয়েত এয়ারওয়েজের পৃষ্ঠপোষকতায় চলমান এই টুর্নামেন্টে শনিবার বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে কাতারকে। চতুর্থ দিনের খেলায় শিবু লাল ৬-০ ও ৬-০ গেমে অতি সহজে জাবের আল-মুতাওয়াকে হারালেও দ্বিতীয় এককে অমলকে বেগ পেতে হয়েছে জিততে। তিনি ৬-২ ও ৭-৫ গেমে হারিয়েছেন কাতারের আব্দুল্লহ আল-হাজীকে। তারপর দ্বৈতে রঞ্জন রাম ও শিবু লাল জুটি ৬-০ ও ৬-১ গেমে কাতারের মুতাওয়া-মুসা জুটিকে হারিয়েছেন।
সুবাদে রোববার মায়ানমারের সঙ্গে গ্র"পের শেষ লড়াইয়ের আগেই বাংলাদেশ ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তিন নম্বর গ্র"পে খেলার টিকিট পেয়ে গেছে। যেখান থেকে বছর পাঁচেক আগে চার নম্বর গ্র"পে অবনমন হয়েছিল বাংলাদেশের। তবে আগামী বছর এ গ্র"পের খেলা কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
চতুর্থ দিনে বি গ্র"পের অন্য ম্যাচে জর্ডান ৩-০ সেটে তুর্কমেনিস্তানকে এবং এ গ্র"পে ভিয়েতনাম ৩-০ সেটে ইয়েমেনকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৬৪৭ ঘ.
bdnews24