ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর গ্র"পে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।
গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানরত এই টেনিস টুর্নামেন্টে বৃহস্পতিবার প্রথম এককে বাংলাদেশের শিবুলাল ৬-১, ৬-১ গেমে হারিয়েছে তুর্কমেনিস্তানের জাসিদ ইমুরাভকে হারিয়েছেন। দ্বিতীয় এককে বাংলাদেশের এক নম্বর খেলোয়াড় অমল রায় ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন তুর্কমেনিস্তানের ইজাজ দেললেটভকে। তারপর দ্বৈতে শিবুলাল ও রঞ্জন রাম জুটি ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন তুর্কমেনিস্তানের আটাবিভ-দেভলেটভ জুটিকে।
এছাড়া দ্বিতীয় দিনে সংযুক্ত আরব আমিরাত ২-১ সেটে বাহারাইনকে এবং জর্ডান ২-১ সেটে মায়ানমারকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৬ঘ.
bdnews24