২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা হ্যান্ডবলে রেকর্ডসংখ্যক দল

রেকর্ড সংখ্যক দল নিয়ে শনিবার থেকে রংপুরে শুরু হচ্ছে জাতীয় মহিলা হ্যান্ডবলের আঞ্চলিক পর্ব। ২৯ দল তিনটি অঞ্চলে ভাগ হয়ে খেলার পর ১০টা দল নিয়ে আগামী মে মাসে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। তাতে তিনটি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ছাড়াও সরাসরি খেলবে বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও রাজশাহী জেলা ক্রীড়াসংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- রেকর্ড সংখ্যক দল নিয়ে শনিবার থেকে রংপুরে শুরু হচ্ছে জাতীয় মহিলা হ্যান্ডবলের আঞ্চলিক পর্ব। ২৯ দল তিনটি অঞ্চলে ভাগ হয়ে খেলার পর ১০টা দল নিয়ে আগামী মে মাসে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। তাতে তিনটি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ছাড়াও সরাসরি খেলবে বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও রাজশাহী জেলা ক্রীড়াসংস্থা। রংপুর অঞ্চলের খেলা শনিবার শুরু হলেও আগামী ১৭ এপ্রিল যশোর এবং ২৮ এপ্রিল থেকে হবে রাঙ্গামাটি অঞ্চলের খেলা। রংপুর অঞ্চলের দলগুলো হচ্ছে জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, নাটোর, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও ময়মনসিংহ। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল একটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজনের চিন্তার কথা জানিয়েছেন, "আগামী শীতে ২০ থেকে ২৫ টি দল আমরা একটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। তার নাম হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট।" তাতে ইউরোপ থেকে দল আনার চেষ্টা করছে ফেডারেশন। তার স্পন্সর করার জন্য এক্সিম ব্যাংক মুখিয়ে আছে বলেও জানিয়েছেন ফেডারেশন সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.