২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি সময়ের গোলে স্পেনের জয়, ইতালির ড্র

আরেকটু হলেই থেমে যেতে বসেছিল বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের জয়যাত্রা। শেষ পর্যন্ত অবশ্য তা ঘটেনি, প্রথমে গোল খেয়েও ইনজুরি সময়ে আলবার্ট রিয়েরার দেওয়া গোলে জয় পেয়েছে তারা, তুরস্ককে হারিয়েছে ২-১ গোলে। বুধবার ইউরোপের বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স আর নেদারল্যান্ডসও জিতেছে, কিন্তু জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, চেক প্রজাতন্ত্র আর বেলজিয়াম। দশজন নিয়ে খেলা ইতালিকে রুখে দিয়েছে আয়ারল্যান্ড, ম্যাচের শেষ দিকে রবি কিনের গোলে সমতা এনে ১-১ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ১-২ গোলে হেরে গেছে প্রতিবেশী স্লোভাকিয়ার কাছে, আর বেলজিয়ামকে একই ব্যবধানে হারিয়েছে বসনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

লন্ডন, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরেকটু হলেই থেমে যেতে বসেছিল বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের জয়যাত্রা। শেষ পর্যন্ত অবশ্য তা ঘটেনি, প্রথমে গোল খেয়েও ইনজুরি সময়ে আলবার্ট রিয়েরার দেওয়া গোলে জয় পেয়েছে তারা, তুরস্ককে হারিয়েছে ২-১ গোলে। বুধবার ইউরোপের বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স আর নেদারল্যান্ডসও জিতেছে, কিন্তু জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, চেক প্রজাতন্ত্র আর বেলজিয়াম। দশজন নিয়ে খেলা ইতালিকে রুখে দিয়েছে আয়ারল্যান্ড, ম্যাচের শেষ দিকে রবি কিনের গোলে সমতা এনে ১-১ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে চেক প্রজাতন্ত্র ১-২ গোলে হেরে গেছে প্রতিবেশী স্লোভাকিয়ার কাছে, আর বেলজিয়ামকে একই ব্যবধানে হারিয়েছে বসনিয়া। ইস্তাম্বুলের ম্যাচে ২৬ মিনিটে তুনকে স্যানলির গোলে এগিয়ে গিয়েছিল তুরস্ক। ৬০ মিনিটে পেনাল্টি থেকে জাভি অ্যালোন্সোর গোলে সমতা ফেরানোর পর ইনজুরি সময়ে রিয়েরার ওই গোল স্পেনকে এনে দিয়েছে টানা ষষ্ঠ জয়। নিজেদের শহর বারিতে ইতালি প্রথম ধাক্কাটা খেয়েছে ম্যাচের দশম মিনিটেই। স্ট্রাইকার জিয়ামপাওলো পাৎসিনি লালকার্ড দেখায় ম্যাচের প্রায় পুরোটাই একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয়েছে তাদের। পরের মিনিটেই অবশ্য এগিয়ে গিয়েছিল তারা ভিনসেনজো ল্যাকিন্টার গোলে। কিন্তু ম্যাচ শেষের তিন মিনিট বাকি থাকতে ইন্টার মিলানের সাবেক খেলোয়াড় কিনের গোল কপাল পুড়িয়েছে তাদের। বুধবার এ রকম শেষ দিকের গোলেই নির্ধারিত হয়েছে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের ভাগ্যও। তাতে ৮৫ মিনিটে অধিনায়ক জন টেরির লক্ষ্যভেদ ইংল্যান্ডকে এনে দিয়েছে ২-১ গোলের জয়। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের ২৯ মিনিটে পিটার ক্রাউচের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল তারাই, তবে ৭৪ মিনিটে সেই গোলটি শোধ করে দিয়েছিলেন বদলি হিসেবে খেলতে নামা আন্দ্রেই শেভচেঙ্কো। বদলি হিসেবে নামা আরেক তারকা ডেভিড বেকহামের ফ্রি কিক থেকে বল পেয়ে ম্যাচ শেষের পাঁচ মিনিট বাকি থাকতে ইংল্যান্ডের জয়সূচক গোলটি করেছেন টেরি। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে জার্মানদের ২-০ জয়েও নেতৃত্ব দিয়েছেন তাদের অধিনায়ক মাইকেল বালাক। প্রথমার্ধে ৩০ গজ দূর থেকে আচমকা শটে করা তার গোলেই এগিয়েছিল জার্মানি, দ্বিতীয়ার্ধে তার সঙ্গে যোগ হয়েছে অ্যাশলি উইলিয়ামসের করা একটি আত্মঘাতী গোল। প্যারিসে লিথুয়ানিয়ার বিপক্ষে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গোল করেছেন ফ্রাঙ্ক রিবেরি, তার দ্বিতীয়বারের মতো তার দেওয়া একমাত্র গোলেই জিতেছে বিশ্বকাপ রানার্স আপরা। আর ডার্ক ক্যাউটের জোড়া গোলের সঙ্গে ক্লাস ইয়ান হান্টিলার ও রাফায়েল ফনডার ফার্টের লক্ষ্যভেদে মেসিডোনিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেদাল্যান্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪২১ ঘ.