ঢাকা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল সুপার কাপের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে তারা গোলশূন্য ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। প্রথম লেগে আবাহনী জিতেছিল ৩-২ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে এক জয় ও এক ড্রয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে বি. লিগ চ্যাম্পিয়নরা।
পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে অনেক গোলের সুযোগ তৈরি করলেও গোলটাই করতে পারেনি ব্রাদার্স। তাই কোটি টাকার টুর্নামেন্টের ফাইনালেও ওঠা হলো না তাদের। শেষ মুহূর্তে লালকার্ড দেখায় ফাইনালে খেলতে পারবেন না আবাহনীর প্রাণতোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫৭ঘ.
bdnews24