২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিপি মাস্টার্স সিরিজে নাদাল চ্যাম্পিয়ন

ইদানিং রজার ফেদেরারের মতোই অ্যান্ডি মারে তার কঠিন প্রতিপক্ষ। মারের বিপক্ষে সর্বশেষ দুটো লড়াইয়ে হেরেও গিয়েছিলেন তিনি। তবে রোববার এটিপি মাস্টার্স সিরিজের ফাইনালে শীর্ষ বাছাই রাফায়েল নাদালের সামনে দাঁড়াতেই পারেননি মারে। ম্যাচটা অতি সহজে ৬-১, ৬-২ গেমে জিতে ক্যারিয়ারের ত্রয়োদশ মাস্টার্স সিরিজের শিরোপা জিতে নিয়েছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ইন্ডিয়ান ওয়েলস, ক্যালিফোর্নিয়া, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইদানিং রজার ফেদেরারের মতোই অ্যান্ডি মারে তার কঠিন প্রতিপক্ষ। মারের বিপক্ষে সর্বশেষ দুটো লড়াইয়ে হেরেও গিয়েছিলেন তিনি। তবে রোববার এটিপি মাস্টার্স সিরিজের ফাইনালে শীর্ষ বাছাই রাফায়েল নাদালের সামনে দাঁড়াতেই পারেননি মারে। ম্যাচটা অতি সহজে ৬-১, ৬-২ গেমে জিতে ক্যারিয়ারের ত্রয়োদশ মাস্টার্স সিরিজের শিরোপা জিতে নিয়েছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' নাদাল। ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে মারের চেয়েও ক্যালিফোর্নিয়া মরুভূমি থেকে উড়ে আসা ঝড়ো বাতাস বেশি সমস্যা করছিল। কিন্তু সেই সমস্যাকে পাত্তা না দিয়ে চতুর্থ ও ষষ্ঠ গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে মাত্র ৪১ মিনিটে প্রথম সেট জিতে নিয়েছেন নাদাল। দ্বিতীয় সেটেও বিশ্বের ৪ নম্বর খেলোয়াড় মারে এবারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ীর দুর্দান্ত টেনিসের জবাব দিতে পারেননি। এই সেটের পঞ্চম ও সপ্তম গেমে সার্ভিস ব্রেক করে ম্যাচটা মাত্র ৮০ মিনিটেই শেষ করে দিয়েছেন নাদাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১২ঘ.