২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের শেয়ার বেচে দেওয়ার কথা ভাবছে জিলেট

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সময়টা ইদানিং বেশ ভালোই কাটছিল। গত এক মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ আর প্রিমিয়ার লিগে তারা এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। আর সেই সময়েই কি না খবর এলো, এই ক্লাবের মালিকানা বেচে দেওয়ার কথা ভাবছে জিলেট গ্র"প!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

অটোয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সময়টা ইদানিং বেশ ভালোই কাটছিল। গত এক মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ আর প্রিমিয়ার লিগে তারা এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। আর সেই সময়েই কি না খবর এলো, এই ক্লাবের মালিকানা বেচে দেওয়ার কথা ভাবছে জিলেট গ্র"প! পাঁচ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুলের ৫০ শতাংশ শেয়ারের মালিক মার্কিন ধনকুবের জর্জ জিলেট। বাকি ৫০ শতাংশের মালিক আরেক মার্কিনি টম হিকস। তবে ২০০৭ সালে প্রায় ৩২ কোটি ডলারে এই ক্লাবটি কেনার পর থেকেই দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই মাঝে একবার দুবাই ইন্টারন্যাশনাল কর্পোরেশনের কাছে নিজের শেয়ারগুলো বিক্রি করে দিতে চেয়েছিলেন জিলেট। এবার অবশ্য সে রকম কিছু নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মন্দার কারণে লিভারপুলের শেয়ার বিক্রির কথা ভাবছে জিলেট পরিবার। স