ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয়বারের মতো বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচী শুরু করতে যাচ্ছে গ্রামীণফোন। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশও এই কার্যক্রমে তাদের অংশীদার। চট্টগ্রামে এই প্রতিভা খোঁজার কাজ আগামী ১ এপ্রিল শুরু হয়ে চলবে ৪ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থা গ্রামীণফোনের গুলশান অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ২২ টি প্রতিবন্ধী স্কুল ও সংস্থার বুদ্ধি প্রতিবন্ধীরা এই প্রতিভা অন্বেষন কার্যক্রমে অংশ নেবে বলেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, সাতটি ডিসিপ্লিনে ১৫০ জন ক্রীড়াবিদ বিচারকদের সামনে তাদের প্রতিভা দেখাতে আসবে। ডিসিপ্লিনগুলো হচ্ছে- ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স এবং বৌচি (বিশেষ অলিম্পিকের একটি ইভেন্ট)। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কোচরা এই কার্যক্রমে বিচারকের দায়িত্বে থাকবেন।
চট্টগ্রামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে হতে যাওয়া এই কার্যক্রম থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের বেছে নিয়ে 'ন্যাশনাল ট্যালেন্ট পুল' গঠন করা হবে। এদের যত
bdnews24