ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে আকবর হোসেন রিদনের গোলে আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম মোহামেডান। মঙ্গলবার ঢাকা মোহামেডানের বিপক্ষে সিটিসেল সুপার কাপের সেমিফাইনালের ফিরতি লেগের নির্ধারিত ৯০ মিনিট তাই ১-০ গোলে এগিয়ে রইলো তারা। প্রথম লেগ ঢাকা মোহামেডান ১-০ গোলে জয় পাওয়ায় ফাইনালিস্ট নির্ধারণের জন্য ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫৩ঘ.
bdnews24