২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার চূড়ান্ত লড়াই শুরু

সুপার কাপ ফুটবলের বহুল প্রত্যাশিত ফাইনাল শুরু হয়েছে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে কোটি টাকার জন্য লড়ছে দেশের দুই জনপ্রিয়তম ক্লাব আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে জয়ী দল সুপার কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হিসেবে পাবে এক কোটি টাকার প্রাইজমানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপার কাপ ফুটবলের বহুল প্রত্যাশিত ফাইনাল শুরু হয়েছে। বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে কোটি টাকার জন্য লড়ছে দেশের দুই জনপ্রিয়তম ক্লাব আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে জয়ী দল সুপার কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হিসেবে পাবে এক কোটি টাকার প্রাইজমানি। দেশের তো বটেই উপমহাদেশের ফুটবল ইতিহাসেই সর্বোচ্চ পুরস্কারের এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহ প্রায় আকাশ ছুঁয়েছে। আর তাই ফাইনাল ম্যাচ শুরুর আগেই ঢাকা স্টেডিয়াম মোটামুটি জনারন্য। বহুদিন পর আবার ফুটবলকে ঘিরে কানায় কানায় ভরে উঠেছে গ্যালারি। আর ফুটবলের এই বিরাট উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শরীক হচ্ছেন। নির্ধারিত সূচী অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুরষ্কার বিতরণের কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়েছে। তার জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। ব্রাদার্সের পক্ষে দুটো গোল করেছেন তপু, অন্য গোলটি হেনরির। চট্টগ্রাম মোহামেডানের গোলটি রাফায়েলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৬২০ঘ.