ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওপেনার আরমান হোসেনের সেঞ্চুরিতে প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগে জয় পেয়েছে ভিক্টোরিয়া এসসি। শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা সাত উইকেটে হারিয়েছে ইয়ং পেগাসাসকে।
টস জিতে ব্যাট করতে নেমে জুপিটার ঘোষ (৬১) ও ইফতেখার নাইমের (৫২) হাফসেঞ্চুরিতে ৪৯.৫ ওভারে ২৫৬ রান তুলে অলআউট হয়েছিল পেগাসাস। আরমানের ১০৪ রানের সুবাদে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ভিক্টোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪০ ঘ.
bdnews24