২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক মশাল আর ঘুরবে না সারা বিশ্ব

অলিম্পিকের আগে সারা বিশ্বের ক্রীড়াবিদদের এই মিলন মেলার প্রতীক মশাল নিয়ে বিশ্ব প্রদক্ষিণের রীতি আর থাকছে না। বেইজিং অলিম্পিকের আগে মশালের বিশ্বভ্রমণের সময়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই রীতিটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০১২ সালের লন্ডন অলিম্পিক থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

লন্ডন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকের আগে সারা বিশ্বের ক্রীড়াবিদদের এই মিলন মেলার প্রতীক মশাল নিয়ে বিশ্ব প্রদক্ষিণের রীতি আর থাকছে না। বেইজিং অলিম্পিকের আগে মশালের বিশ্বভ্রমণের সময়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই রীতিটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২০১২ সালের লন্ডন অলিম্পিক থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক থেকে চালু করা হয়েছিল এই প্রথা। প্রথমবারে তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু পরের বার চীনের পথে মশালের অভিযাত্রা বাধা পেয়েছে পদে পদে। অলিম্পিক মশালের যাত্রাপথ যেন হয়ে উঠেছিল চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবাদীদের মিছিলেরও পথ। লন্ডন অলিম্পিকের আয়োজকরা তেমন কিছুর ঝুঁকি নিতে চাননি, তারা নিজেদের দেশে মশাল পরিক্রমণের পুরনো রীতিতে ফিরে যেতে চাইলে আইওসি সানন্দেই তাতে সায় দিয়েছে। শুধু তা-ই নয়, ভবিষ্যতেও আর কখনো মশালের বিশ্ব ভ্রমণ আয়োজন না করারই সিদ্ধান্ত নিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১২১ ঘ.