২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি শুরু

'শৃঙ্খলার মন্ত্র' দিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের প্রশিক্ষণ শিবির শুরু করেছেন ডিডো। সুপার কাপ শেষ হওয়ার পর পরই শুরু হয়ে গেছে জাতীয় দলের প্রশিক্ষণ শিবির। ডাক পাওয়া ২৫ জনকে নিয়ে শনিবার এডসন সিলভা ডিডো বসেছিলেন বাফুফে ভবনে। সঙ্গে ছিলেন তার সহকারী শফিকুল ইসলাম মানিক, ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি এবং শুক্রবার রাতে ঢাকায় পা রাখা অর্জেন্টাইন ট্রেনার কোলম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- 'শৃঙ্খলার মন্ত্র' দিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের প্রশিক্ষণ শিবির শুরু করেছেন ডিডো। সুপার কাপ শেষ হওয়ার পর পরই শুরু হয়ে গেছে জাতীয় দলের প্রশিক্ষণ শিবির। ডাক পাওয়া ২৫ জনকে নিয়ে শনিবার এডসন সিলভা ডিডো বসেছিলেন বাফুফে ভবনে। সঙ্গে ছিলেন তার সহকারী শফিকুল ইসলাম মানিক, ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনি এবং শুক্রবার রাতে ঢাকায় পা রাখা অর্জেন্টাইন ট্রেনার কোলম্যান। মূলতঃ আলোচনা হয়েছে খেলোয়াড়দের সঙ্গে। এক ঘন্টারও বেশি সময় আলোচনার পর নতুন ব্রাজিলিয়ান কোচ বুঝিয়ে দিয়েছেন তার চাওয়া, "খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কথা হয়েছে আমার। আমি চাই সুশৃঙ্খল একটি দল। খেলোয়াড়দের আচরণটা কীরকম হবে, সিনিয়র-জুনিয়র সম্পর্ক কীভাবে তৈরি করতে হবে ইত্যাদি নিয়ে তাদের বলেছি। আরেকটা কথা হলো, সবাইকে কঠিন নিয়মের মধ্যে থাকতে হবে। যেখানে ফুটবল ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।" গত ফেব্র"য়ারিতে ঢাকায় এসে নতুন কোচ বি. লিগ ও সুপার কাপ দেখে খেলোয়াড় বাছাই করে কাটিয়েছেন। অবশেষে হাতে-কলমে কাজ শুরু হচ্ছে তার। বাফুফে ভবনে থেকেই দলের প্রশিক্ষণ চলবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রশিক্ষণ চলবে চার সপ্তাহ। তবে এএফসি চ্যলেঞ্জ কাপের জন্য কোচ এটাকে পর্যাপ্ত প্রস্তুতির সময় মনে করছেন না, "চার সপ্তাহ মোটেও বেশি সময় নয়। এ সময়ের মধ্যে আমাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। কিন্তু চেষ্টা করবো যতোটা ভাল দল দাঁড় করানো যায়।" এজন্য খেলোয়াড়দের কাছে তার প্রত্যাশা, "আমি চাইবো খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিক। নইলে ভাল কিছু করা সম্ভব নয়।" বাংলাদেশ দলের অধিনায়ক মতিউর মুন্না কোচকে আশ্বস্ত করেছেন এভাবে, "শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা প্রশিক্ষণ করবো। আরেকটা ব্যাপার হচ্ছে, সুপার কাপের ফাইনালে সাধারণ মানুষের আগ্রহ দেখে খেলোয়াড়রাও এখন দারুন উজ্জীবিত। আমরাও চাই আমাদের ফুটবলের যৌবন ফিরে আসুক।" কম সময় হলেও ডিডো আগামী ২৬ এপ্রিল থেকে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের 'এ' গ্র"পের খেলায় বাংলাদেশকে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইছেন। তিনি যেভাবে বলেছেন, "অলিম্পিকে রূপা কিংবা ব্রোঞ্জ পাওয়াদের কথা মানুষ মনে রাখে না। তাই আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। খেলোয়াড়দের নিষ্ঠা থাকলে সেটা অবশ্যই করা সম্ভব।" এজন্য গ্র"পে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কম্বোডিয়া, মিয়ানমার এবং ম্যাকাও-মঙ্গোলিয়ার বিজয়ী দলের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২৪৩ঘ.