নরসিংদী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা ভলিবল লিগ রোববার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্ধোধনী খেলায় ঘোড়াশাল বিদ্যুৎ ক্লাব ২-১ সেটে শেরে বাংলা ক্লাবকে হারিয়েছে।
নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হোসেন খেলার উদ্ধোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম,এন জামান এবং ভলিবল লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আবুল হোসেন ভূইয়া প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২০০৫ঘ.
bdnews24